বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মো. সাউদ হোসেন।
/ ৫৮৮ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:২০ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিনিধ:জাহিদ খান

ঢাকার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ঢাকা জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও ধামরাই উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সাউদ হোসেন।

সম্প্রতি ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ইচ্ছার কথা জানান। এ সময় তিনি বলেন, ধামরাই উপজেলার সার্বিক উন্নয়ন, কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান।

মো. সাউদ হোসেন আরও বলেন, “ধামরাই উপজেলার উন্নয়ন ও মানুষের সেবাই আমার প্রধান লক্ষ্য। জনগণের সমর্থন ও দোয়া পেলে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব।”

এদিকে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তিনি নির্বাচনে অংশ নিলে ধামরাই উপজেলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে।

উল্লেখ্য, মো. সাউদ হোসেন দীর্ঘদিন ধরে কৃষকদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে আসছেন।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা