বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনসারুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল আশুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলার মোমেনা খাতুনকে ঘিরে বিতর্ক . ট্রাফিক চেকপোস্টে অর্থ দাবির অভিযোগ থেকে প্রেসকার্ডের ছবি, নিরপেক্ষ তদন্ত চান ভুক্তভোগীরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে হিন্দু মহাজোট নেতা খগের চন্দ্র রাজবংশীর শুভেচ্ছা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে মোফাজ্জল হোসেন টিপুর শুভেচ্ছা ধামরাইয়ের রোয়াইল ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার অনুপস্থিতির অভিযোগ, ডিজিটাল তথ্যকেন্দ্রের উদ্যোক্তার হাতে দাপ্তরিক কার্যক্রম! ইউনিয়ন পরিষদ নির্বাচন: আশুলিয়ায় বিএনপির কর্মীসভা ও মিজানুর রহমানের জন্য দোয়া প্রার্থনা মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দিনের অপসারণ দাবি নজরুল বর্ষে মানিকগঞ্জ জেলা পর্যায়ে চিত্রাঙ্কনে প্রথম দৌলতপুরের সাংবাদিক পুত্র অহিদুর রহমান জনসম্পৃক্ততায় পাথালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
আশুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলার মোমেনা খাতুনকে ঘিরে বিতর্ক
/ ৩০ বার
আপডেট টাইমঃ সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ন

ঢাকার সাভারের আশুলিয়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় ডিলার মোমেনা খাতুন ও তাঁর লোকজনের বিরুদ্ধে। সরকারি নিয়ম অনুযায়ী ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও উপকারভোগীদের কাছ থেকে ৪৫০ টাকা নিয়ে ২৫ থেকে ২৮ কেজি চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ছাড়া কার্ড ছাড়াই এক ব্যক্তির গাড়িতে করে ১০ বস্তা চাল নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ রয়েছে বলেও দাবি করেছেন তাঁরা।

অভিযুক্ত ডিলার মোমেনা খাতুনের দোকান মধুপুর তালটিকি, বড় টিকি, বলিভদ্রবাজার এলাকায় অবস্থিত বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির নির্ধারিত নিয়ম উপেক্ষা করে সেখানে চাল বিতরণ করা হচ্ছে। এতে প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নির্ধারিত পরিমাণ চাল না দিয়ে ২৫ থেকে ২৮ কেজি চাল সরবরাহ করা হচ্ছে। অথচ প্রত্যেক কার্ডধারীর ৩০ কেজি চাল পাওয়ার কথা। ফলে নির্ধারিত মূল্য পরিশোধ করেও চালের পরিমাণ কম পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

স্থানীয়দের দাবি, শুধু চালের ওজন কম দেওয়াই নয়, কার্ড ছাড়াই চাল বিতরণের ঘটনাও ঘটেছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, এক ব্যক্তি গাড়িতে করে ১০ বস্তা চাল নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ রয়েছে। তবে ওই চাল কীভাবে এবং কার নির্দেশে সরবরাহ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডিলার মোমেনা খাতুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন সংবাদকর্মীরা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেননি বলে জানা গেছে। এ সময় তিনি সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা যা পারেন করেন।” তাঁর এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই চাল বিতরণে নানা অনিয়মের ঘটনা ঘটছে। পাশাপাশি উপকারভোগীদের সঙ্গে ডিলারের লোকজনের অসদাচরণের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানি

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা