বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনসারুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল আশুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলার মোমেনা খাতুনকে ঘিরে বিতর্ক . ট্রাফিক চেকপোস্টে অর্থ দাবির অভিযোগ থেকে প্রেসকার্ডের ছবি, নিরপেক্ষ তদন্ত চান ভুক্তভোগীরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে হিন্দু মহাজোট নেতা খগের চন্দ্র রাজবংশীর শুভেচ্ছা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে মোফাজ্জল হোসেন টিপুর শুভেচ্ছা ধামরাইয়ের রোয়াইল ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার অনুপস্থিতির অভিযোগ, ডিজিটাল তথ্যকেন্দ্রের উদ্যোক্তার হাতে দাপ্তরিক কার্যক্রম! ইউনিয়ন পরিষদ নির্বাচন: আশুলিয়ায় বিএনপির কর্মীসভা ও মিজানুর রহমানের জন্য দোয়া প্রার্থনা মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দিনের অপসারণ দাবি নজরুল বর্ষে মানিকগঞ্জ জেলা পর্যায়ে চিত্রাঙ্কনে প্রথম দৌলতপুরের সাংবাদিক পুত্র অহিদুর রহমান জনসম্পৃক্ততায় পাথালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
শ্রীপুরে মাদক শিক্ষার্থীদের বাঁচাতে একাট্টা হয়েছে পুরো গ্রামবাসী মাদকের ভয়াল বিস্তার রুখতে সামাজিক প্রতিরোধ তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের
/ ১৭৪ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:১৫ অপরাহ্ন

 

 

মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর

 

​গাজীপুরের শ্রীপুরে মাদকের কড়াল গ্রাস থেকে তরুণ সমাজ ও কোমলমতি শিক্ষার্থীদের বাঁচাতে একাট্টা হয়েছে পুরো গ্রামবাসী। মাদকের ভয়াল বিস্তার রুখতে সামাজিক প্রতিরোধ, একঘর করা এমনকি মাদক কারবারিদের বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতো কঠোর বার্তা দেওয়া হয়েছে।

 

​বৃহস্পতিবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের ভেকু মার্কেট এলাকায় ‘তারুণ্যের ঐক্য ফাউন্ডেশন’-এর উদ্যোগে শ্রীপুর-গফরগাঁও আঞ্চলিক সড়কে ঘণ্টাব্যাপী এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দল-মত নির্বিশেষে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি ও সর্বস্তরের শত শত নারী-পুরুষ অংশ নেন।

 

​মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা আজ ক্যান্সারের চেয়েও দ্রুত ছড়াচ্ছে, যা কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এখন থেকে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হবে।

 

​তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের সভাপতি মো. মারুফ হোসেন বলেন, “স্কুলের কোমলমতি শিক্ষার্থীরাও আজ মাদকের ঝুঁকিতে। এলাকায় আর কাউকে মাদক ব্যবসা বা সেবন করতে দেওয়া হবে না। প্রয়োজনে তাদের একঘর করা হবে।”

 

​বিএনপি নেতা আতাউর রহমান আতা ও এমদাদ হোসেন মণ্ডল বলেন,”মাদক ছাড়তে হবে, নয়তো এলাকা ছাড়তে হবে। এরপরও কেউ ব্যবসা চালালে তার হাত-পা ভেঙে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে এবং বসতবাড়ি ভেঙে এলাকাছাড়া করা হবে।”

 

​মোবাশ্বের জুয়েল বলেন,”ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আমরা এক সারিতে দাঁড়িয়েছি। অপরাধীদের বিরুদ্ধে কঠোর সামাজিক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।”

 

​মানববন্ধনে স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন দাদন মীর ও সংরক্ষিত নারী সদস্য পারভীন আক্তার নিশিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে এই সামাজিক আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।

​

 

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা