সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
জামালপুর শহরে জলাবদ্ধতা: দ্রুত সমাধানের দাবি, চরম দুর্ভোগে পৌর বাসিন্দারা
/ ৩১০৩ বার
আপডেট টাইমঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

 

 

মোঃ গোলাম সরোয়ার প্রিন্স

জামালপুর প্রতিনিধি |

 

একটু ভারী বৃষ্টি হলেই জামালপুর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সড়ক, অলিগলি, বাজার ও আবাসিক এলাকায় পানি জমে জনজীবন ব্যাহত হচ্ছে। এতে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং কর্মজীবী মানুষকে প্রতিদিন নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

 

জামালপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা সরেজমিনে পরিদর্শন করতে গেলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করে বলেন, শহরের অনেক ড্রেন দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। কোথাও কোথাও ড্রেনে ময়লা-আবর্জনা জমে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চলে যায়।

 

পৌর শহরের প্রায় সব এলাকারই বাসিন্দারা জানান, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে সমস্যা হয়, ব্যবসায়ীদের দোকানে ক্রেতা কমে যায় এবং যানবাহন চলাচলও ব্যাহত হয়। অনেক এলাকায় জমে থাকা পানি দীর্ঘ সময় স্থায়ী হওয়ায় দুর্গন্ধ ও মশার উপদ্রবও বেড়ে যায়।

 

নগর পরিকল্পনাবিদদের মতে, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত ড্রেন পরিষ্কার, খাল ও জলাশয় সংরক্ষণ এবং পরিকল্পিত নগর উন্নয়নের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

 

এদিকে, জামালপুর পৌরবাসী  দ্রুত জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন। তাদের দাবি, বর্ষা মৌসুমে দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি ।

 

জামালপুর শহরকে বাসযোগ্য ও নিরাপদ রাখতে জলাবদ্ধতা নিরসনে প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সরকারের সমন্বিত উদ্যোগই হতে পারে এর একমাত্র কার্যকর সমাধানের পথ।

 

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা