শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে মাদক শিক্ষার্থীদের বাঁচাতে একাট্টা হয়েছে পুরো গ্রামবাসী মাদকের ভয়াল বিস্তার রুখতে সামাজিক প্রতিরোধ তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের পঞ্চগড়ে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ে ১০ দফা দাবি, ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ধামরাই সদর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ: কর্মকর্তা অনুপস্থিত, রেকর্ড রুম খোলা দৌলতপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, ক্রেস্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ আগস্ট শহীদ আফিকুল ইসলাম সা’দকে স্মরণে ধামরাইয়ে বিএনপির র‍্যালি ও দোয়া মাহফিল মনে কি পরে সেই দিনের কথা ৫ আগস্ট ২০২৪ সালের স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করবে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যের বিকল্প নেই: পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মোহনগঞ্জে আগুনে পুড়ে ছাই দুই মনোহারী দোকান, ক্ষতির মুখে ব্যবসায়ীরা ঘিওরে জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত দৌলতপুরে নবযোগদানকৃত ইউএনও’র সঙ্গে রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
পঞ্চগড়ে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ে ১০ দফা দাবি, ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
/ ২৫ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

 

পঞ্চগড় | ৬ আগস্ট ২০২৬

 

গ্যাস সংকট নিরসন, লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ১০ দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা জামায়াতের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান নেতৃবৃন্দ।

 

সমাবেশে জেলা বায়তুল মাল সেক্রেটারি মনিরুল ইসলাম, বোদা উপজেলা কর্মপরিষদ সদস্য সফিউল্লাহ সুফি, পঞ্চগড় পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন, জেলা তালবিয়াত সেক্রেটারি শাহীদ আল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শাহরিয়ার আলম বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ এবং খেলাফত মজলিসের হাফেজ মীর মোর্শেদ তুহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

১০ দফা দাবির মধ্যে রয়েছে—গ্যাস সংকট নিরসনে কার্যকর ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ, দেশব্যাপী লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার।

 

এছাড়া অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিল তদন্ত করে সংশোধন, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের প্রতিকার নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার তদারকি জোরদার এবং মজুতদারি, সিন্ডিকেট, কালোবাজারি ও বাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

 

জ্বালানি ও বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা, নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণের দাবিও তুলে ধরা হয়।

 

পাশাপাশি জনগণের অর্থে পরিচালিত সেবা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা এবং দেশের অর্থনৈতিক ও জনজীবনের সংকট মোকাবিলায় রাজনৈতিক দল, অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও নাগরিক সমাজের অংশগ্রহণে জাতীয় সংলাপের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

 

বিক্ষোভ শেষে ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

 

এ সময় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা