বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনসারুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল আশুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলার মোমেনা খাতুনকে ঘিরে বিতর্ক . ট্রাফিক চেকপোস্টে অর্থ দাবির অভিযোগ থেকে প্রেসকার্ডের ছবি, নিরপেক্ষ তদন্ত চান ভুক্তভোগীরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে হিন্দু মহাজোট নেতা খগের চন্দ্র রাজবংশীর শুভেচ্ছা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে মোফাজ্জল হোসেন টিপুর শুভেচ্ছা ধামরাইয়ের রোয়াইল ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার অনুপস্থিতির অভিযোগ, ডিজিটাল তথ্যকেন্দ্রের উদ্যোক্তার হাতে দাপ্তরিক কার্যক্রম! ইউনিয়ন পরিষদ নির্বাচন: আশুলিয়ায় বিএনপির কর্মীসভা ও মিজানুর রহমানের জন্য দোয়া প্রার্থনা মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দিনের অপসারণ দাবি নজরুল বর্ষে মানিকগঞ্জ জেলা পর্যায়ে চিত্রাঙ্কনে প্রথম দৌলতপুরের সাংবাদিক পুত্র অহিদুর রহমান জনসম্পৃক্ততায় পাথালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
ইউনিয়ন পরিষদ নির্বাচন: আশুলিয়ায় বিএনপির কর্মীসভা ও মিজানুর রহমানের জন্য দোয়া প্রার্থনা
/ ৬৬ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

​হাবিবুর রহমান:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশুলিয়ার কুরগাঁও বটতলা এলাকায় বিএনপির এক গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির নেতা আহাদ মাতবরের নেতৃত্বে স্থানীয় নেতা ফজলুর রহমানের নিজস্ব বাসভবনের ছাদে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আগামী নির্বাচনে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মীর মোহাম্মদ মিজানুর রহমানের সফলতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
​কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্যে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, “বিগত ১৭ বছর আওয়ামী শাসনামলের নানামুখী নির্যাতন ও একাধিক রাজনৈতিক মামলার কারণে আমরা গৃহহীন ছিলাম। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আজ আমাদের জনগণের কল্যাণে কাজ করার সুযোগ এসেছে। এতদিন সাধারণ মানুষকে আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারিনি, ইনশাআল্লাহ এখন থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি সুন্দর সমাজ ও দেশ গড়ে তুলব।”
​অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ১ নং হাটোরিয়া নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মীর মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “বিগত ১৭ বছর গুম, খুন ও মিথ্যা মামলায় জর্জরিত হয়ে পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এখন এক নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। জনগণ যদি আমাদের পাশে থাকে, তবে যেকোনো বাধা অতিক্রম করে আমরা এলাকার উন্নয়নে কাজ করতে সক্ষম হব।” আওয়ামী লীগের কোনো দোসর যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আসন্ন ১ নং হাটোরিয়া নাকালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হতে পারলে দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সব চাওয়া-পাওয়া পূরণ করবো ইনশাআল্লাহ।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা