
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার চর গামেরীয়া এলাকায় হাফিজা নামের এক নারীকে ঘিরে মাদক ও প্রতারণাসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
অভিযোগকারীদের দাবি, সম্প্রতি টেকনাফ এলাকা থেকে আনুমানিক ১২ লাখ টাকার একটি মাদকের চালান আনার সঙ্গে ওই নারী ও তার এক ভাই ফেরদৌস জড়িত ছিলেন। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করে সত্য বলে প্রমাণিত হয়েছে।
আরও অভিযোগ রয়েছে, তার ভাই ফেরদৌস টেকনাফ এলাকায় জিম্মি অবস্থায় ছিলেন—এমন দাবি করে কিছু ব্যক্তির সহায়তা নেওয়া হয়। পরবর্তীতে ভাইকে ফিরিয়ে আনার পর সহযোগিতাকারীদের প্রতিশ্রুত অর্থ পরিশোধ না করার অভিযোগও তুলেছেন সংশ্লিষ্টরা।
এছাড়া, প্রতারণামূলক বিয়ে ও আর্থিক লেনদেনের মাধ্যমেও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা বলছেন, কাবিনের অজুহাতে অর্থ দাবি এবং পরবর্তীতে মামলা সংক্রান্ত ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন।
তবে অভিযুক্ত নারী হাফিজা ও তার পরিবারে বিষয় টি জানালে তারা মোবাইল বন্ধ করে দেয়।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইন বিশেষজ্ঞদের মতে, মাদক নিয়ন্ত্রণ আইন ও প্রতারণা সংক্রান্ত ধারায় অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে। তবে আদালতের রায় ছাড়া কাউকে দোষী বলা যায় না।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

