বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনসারুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল আশুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলার মোমেনা খাতুনকে ঘিরে বিতর্ক . ট্রাফিক চেকপোস্টে অর্থ দাবির অভিযোগ থেকে প্রেসকার্ডের ছবি, নিরপেক্ষ তদন্ত চান ভুক্তভোগীরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে হিন্দু মহাজোট নেতা খগের চন্দ্র রাজবংশীর শুভেচ্ছা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে মোফাজ্জল হোসেন টিপুর শুভেচ্ছা ধামরাইয়ের রোয়াইল ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার অনুপস্থিতির অভিযোগ, ডিজিটাল তথ্যকেন্দ্রের উদ্যোক্তার হাতে দাপ্তরিক কার্যক্রম! ইউনিয়ন পরিষদ নির্বাচন: আশুলিয়ায় বিএনপির কর্মীসভা ও মিজানুর রহমানের জন্য দোয়া প্রার্থনা মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দিনের অপসারণ দাবি নজরুল বর্ষে মানিকগঞ্জ জেলা পর্যায়ে চিত্রাঙ্কনে প্রথম দৌলতপুরের সাংবাদিক পুত্র অহিদুর রহমান জনসম্পৃক্ততায় পাথালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দিনের অপসারণ দাবি
/ ৬৫ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সর্বস্তরের জনগণ। মানববন্ধন থেকে হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে দ্রুত অপসারণের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) হাসপাতাল চত্বরের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে তত্ত্বাবধায়ক বাহাউদ্দিনের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে তত্ত্বাবধায়ককে ‘দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর’ উল্লেখ করে তাঁর অপসারণের দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, হাসপাতালের ব্যবস্থাপনা ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও অসন্তোষ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা বলেন, মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জেলার অন্যতম প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র।

এখানে প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। তাই হাসপাতালের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।

মানববন্ধন থেকে তত্ত্বাবধায়ক বাহাউদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হাসপাতালের সেবার মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা