
ঢাকার ধামরাইয়ে ৫ আগস্ট শহীদ আফিকুল ইসলাম সা’দকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ধামরাই থানা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিটি ধামরাইয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা শহীদ আফিকুল ইসলাম সা’দের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে শহীদ আফিকুল ইসলাম সা’দের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় ধামরাই থানা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

