শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান না হলে হুমকিতে রপ্তানি শিল্প—আশুলিয়ায় মানববন্ধনে শ্রমিক নেতারা ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
তেঁতুলিয়ার ভজনপুরে শ্রমিক ইউনিয়ন নিয়ে উত্তেজনা, মহাসড়ক অবরোধ
/ ৫০ বার
আপডেট টাইমঃ বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

 

 

আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় শ্রমিক ইউনিয়নকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বুধবার (১ জুলাই) বিকেল ৩টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ‘তেঁতুলিয়া পাথর-বালি লোড-আনলোড লেবার শ্রমিক কল্যাণ ইউনিয়ন’ (রেজি. নং-২৮৫০) নামে একটি শ্রমিক সংগঠন গঠিত হয়। শ্রমিকদের দাবি, একটি বৈধ নিবন্ধিত ইউনিয়ন থাকার পর একই এলাকায় পৃথক শাখা ইউনিয়ন গঠনের সুযোগ নেই।

অভিযোগ রয়েছে, দেবনগর ইউনিয়নের আসিরুল ইসলাম নতুন করে একটি শাখা ইউনিয়ন গঠনের উদ্যোগ নেন। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

অবরোধে অংশ নেওয়া এক শ্রমিক অভিযোগ করে বলেন, “আসিরুল ইসলাম অতীতেও শাখা ইউনিয়ন দেওয়ার নামে শ্রমিকদের কাছ থেকে অর্থ নিয়েছেন। বিভিন্নভাবে হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈকত আলী বলেন, “আমরা রাজশাহী থেকে বৈধভাবে ‘তেঁতুলিয়া পাথর-বালি লোড-আনলোড লেবার শ্রমিক কল্যাণ ইউনিয়ন’ নিবন্ধন করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেনেছি, যেখানে মূল ইউনিয়ন থাকবে সেখানে আলাদা শাখা ইউনিয়নের বিধান নেই। এছাড়া আসিরুল ইসলাম ইউনিয়নের বোর্ড দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে প্রথমে ২৫ হাজার টাকা এবং পরে বিভিন্ন অজুহাতে আরও প্রায় ৭ লাখ টাকা নিয়েছেন বলে আমরা অভিযোগ করছি। বর্তমানে তিনি নতুন শ্রমিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে শাখা ইউনিয়নের নামে অর্থ আদায় করছেন।”

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু বলেন, “রেজিস্ট্রেশন নম্বর ২৮৫০-এর শ্রমিক ইউনিয়নের অধীনে যে নতুন শাখার কাগজপত্র জমা দেওয়া হয়েছে, সেখানে কিছু ত্রুটি পাওয়া গেছে। তাই সেটির কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে বলা হয়েছে। যাচাই-বাছাই শেষে যার কাগজপত্র বৈধ থাকবে, সেই ইউনিয়নই বহাল থাকবে।”

তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি দেবাশীষ চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ইউএনওর আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা