শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম জীবনী জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা প্রারম্ভকথা জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত নারী
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
ঘুষের অভিযোগে বিতর্কের মধ্যেই তেঁতুলিয়া থেকে প্রত্যাহার ইউএনও আফরোজ শাহীন খসরু
/ ৯৬৬ বার
আপডেট টাইমঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬, ২:০৮ অপরাহ্ন

 

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

ঘুষ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে আলোচনার মধ্যে থাকা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত ২৯ জুন রেহানা বেগম উর্মি নামে এক নারী ইউএনও কার্যালয়ের সামনে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, ছেলেকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ইউএনও তাঁর কাছ থেকে এক লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন। চাকরি না হওয়ায় তিনি প্রকাশ্যে টাকা ফেরতের দাবি জানান। পরে একই অভিযোগে জেলা প্রশাসকের কাছেও লিখিত আবেদন করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ছয় মাস আগে ২১ বছর বয়সী ছেলের চাকরির জন্য ইউএনওর সঙ্গে যোগাযোগ করলে তিন লাখ টাকা দাবি করা হয়। পরে তিনি এক লাখ ৮০ হাজার টাকা প্রদান করেন। দীর্ঘ সময় পার হলেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাত দেওয়া হয়। সম্প্রতি ইউএনওর বদলির খবর জানতে পেরে তিনি ফেসবুক লাইভে এসে টাকা ফেরতের দাবি জানান এবং জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নারী কান্নাজড়িত কণ্ঠে ইউএনওর কাছে টাকা ফেরত চাইছেন। জবাবে ইউএনও বলেন, তিনি ওই নারীকে চেনেন না এবং এটি একটি সাজানো নাটক।

অভিযোগের পরদিন তেঁতুলিয়া উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ইউএনওর পক্ষে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও কর্মবিরতি পালন করেন। তারা অভিযোগটিকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ কর্মসূচি সরকারি আচরণবিধি ও নীতিমালার পরিপন্থী কি না, তা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে অভিযোগের পর রেহানা বেগম উর্মির বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়। মামলায় তাঁকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসনের প্রাথমিক তদন্তে তাঁর আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানানো হয়। পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম জানান, সাইবার নিরাপত্তা আইনে মামলাটি তদন্তাধীন রয়েছে।

গত ২ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউএনও আফরোজ শাহীন খসরুকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে তাঁর পূর্বের তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলির আদেশও উল্লেখ করা হয়েছে। তবে প্রত্যাহারের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এ বিষয়ে আফরোজ শাহীন খসরু বলেন, “আমি বিষয়টি গত শুক্রবার জানতে পেরেছি। আমাকে যদি রিলিজ দেয়, তাহলে আমি চলে যাব।”

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা