শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম জীবনী জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা প্রারম্ভকথা জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত নারী ঘিওর উপজেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় ত্যাগী ছাত্রনেতা টুটুল মিয়া কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
তুমুল বৃষ্টিতেও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাছেদ দেওয়ানের ডাকে জনসমাগম
/ ২২৪১ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:১২ অপরাহ্ন

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার আশুলিয়ার নয়ারহাট বাজারে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে তুমুল বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বৃষ্টির মধ্যেই নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে নয়ারহাট বাজার ও আশপাশের এলাকা। অনেক নেতাকর্মী বৃষ্টিতে ভিজে কর্মসূচিতে উপস্থিত হন।

আশুলিয়া থানা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোঃ বাছেদ দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকিব দেওয়ান (রকি), সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালাম এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ ইকবাল। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও দেশের মানুষের জন্য তাঁর ত্যাগের কথাও স্মরণ করেন তারা।

বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জাতীয় স্বার্থে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।

আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গেও সভায় বক্তব্য দেন নেতারা। তারা বলেন, পাথালিয়া ইউনিয়নে মোঃ বাছেদ দেওয়ানকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন। জনগণের কাছে গিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সামছুল ইসলাম বলেন, “আমরা শহীদ জিয়ার সৈনিক। বিএনপি শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়, এটি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে জড়িত একটি সংগঠন। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের আদর্শকে সামনে রেখে মানুষের পাশে দাঁড়াতে হবে।” তিনি নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোঃ বাছেদ দেওয়ান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাছেদ দেওয়ান বলেন, “শহীদ জিয়াউর রহমান আমাদের অনুপ্রেরণার উৎস। বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করে যাব। পাথালিয়া ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, “বৈরী আবহাওয়া ও তুমুল বৃষ্টির মধ্যেও যারা আজকের কর্মসূচিতে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই উপস্থিতিই প্রমাণ করে তৃণমূলের নেতাকর্মীরা দলের প্রতি কতটা আন্তরিক।”

বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভা শান্তিপূর্ণভাবে শেষ হয়।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা