রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম জীবনী জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা প্রারম্ভকথা জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত নারী
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
প্রায় ৮ লাখ ডোজ টিকা এল জাপান থেকে
Avatar photo
আপডেট টাইমঃ রবিবার, ২২ আগস্ট, ২০২১, ৩:০০ অপরাহ্ন

কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৮১ হাজার ডোজ কোভিড টিকা দেশে এসেছে।
শনিবার বেলা সোয়া তিনটায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।
এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জসিম উদ্দিন খান এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বখশ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিকা আসার পর তা সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
“আমাদের কর্মকর্তারা এসব টিকা গ্রহণ করেছেন। এসব টিকা ইপিআইয়ের কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হবে।”
এ নিয়ে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ২৬ লাখ ২৪ হাজার ৩০০ ডোজ টিকা এসেছে।
গত ২৫ জানুয়ারি প্রথম চালানে সরকারের কেনা টিকার ৫০ লাখ ডোজ আসে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা এই টিকার দ্বিতীয় চালানে ২৩ ফেব্রুয়ারি টিকা আসে ২০ লাখ ডোজ। আর ভারত সরকারের উপহার হিসেবে ২১ জানুয়ারি ২০ লাখ ডোজ এবং ২৬ মার্চ ১২ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে।
আর কোভ্যাক্স সহায়তায় ২৪ জুলাই জাপান ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ এবং ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ করোনাভাইরাসের টিকা এসেছে দেশে। ৬ অগাস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা এসেছে।
ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে গণটিকাদান শুরু হয়েছিল।
সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার তিন কোটি ডোজ কিনতে চুক্তি করেছিল সরকার। কিন্তু ৭০ লাখ ডোজ আসার পর ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে আর চালান আসেনি। এর বাইরে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল ওই টিকার ৩২ লাখ ডোজ।
এর মধ্যে বাংলাদেশ চীন থেকে টিকা কেনা শুরু করেছে সরকার। কোভ্যাক্সের আওতায় ফাইজার, মডার্নার কোভিড টিকাও এসেছে দেশে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা