রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম জীবনী জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা প্রারম্ভকথা জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত নারী
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
পথচারীদের জন্য মানবিক উদ্যোগ—ধামরাইয়ে রাস্তার পাশে পানির কল স্থাপন
/ ১৪৯ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:১২ অপরাহ্ন

 

গ্রামবাসীর উদ্যোগে পুনরায় নির্মাণ, উপকৃত পথচারী ও চালকরা

ধামরাই প্রতিনিধি (আব্দুল আলীম); ক্রাইম টিভি ৭২ | ১ মে ২০২৬

ঢাকার ধামরাই উপজেলার শৈলান গ্রামের শৈলান সুরমা উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে সড়কের ধারে পথচারীদের সুবিধার্থে একটি পানির কল নির্মাণ করেছে স্থানীয় এলাকাবাসী। এর ফলে এখন এই পথে চলাচলকারী সাধারণ মানুষ, বিশেষ করে পথচারী ও যানবাহনের চালকরা সহজেই বিশুদ্ধ পানি পান করতে পারছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন আগে একই স্থানে একটি পানির কল স্থাপন করা হয়েছিল। তবে সেটি চুরি হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে মানুষ পানির অভাবে ভুগছিল। পরে গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে পুনরায় কলটি নির্মাণ করা হয়।

এলাকাবাসী জানান, “এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে। অনেক সময় হঠাৎ পানির প্রয়োজন হয়, কিন্তু আশেপাশে কোথাও পানি পাওয়া যায় না। সেই কথা চিন্তা করেই আমরা এই কলটি স্থাপন করেছি, যাতে যে কেউ সহজে পানি পান করতে পারে।”

একজন পথচারী বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই পথে যাতায়াত করি। আগে তৃষ্ণা পেলেও কোথাও পানি পেতাম না। আজ হঠাৎ এই কলটি দেখে পানি খেলাম—খুব ভালো লাগলো।”

স্থানীয়দের এই উদ্যোগকে সমাজকল্যাণমূলক ও মানবিক কাজ হিসেবে দেখছেন এলাকাবাসী। তারা মনে করছেন, এ ধরনের উদ্যোগ অন্য এলাকাতেও অনুসরণ করা হলে পথচারীদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা