সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীগঞ্জে করতোয়া নদীতে বালু উত্তোলন, ইজারাদারের প্রতিনিধিকে জরিমানা ৬০ হাজার টাকা কালিয়ায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনসারুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল আশুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলার মোমেনা খাতুনকে ঘিরে বিতর্ক . ট্রাফিক চেকপোস্টে অর্থ দাবির অভিযোগ থেকে প্রেসকার্ডের ছবি, নিরপেক্ষ তদন্ত চান ভুক্তভোগীরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে হিন্দু মহাজোট নেতা খগের চন্দ্র রাজবংশীর শুভেচ্ছা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে মোফাজ্জল হোসেন টিপুর শুভেচ্ছা ধামরাইয়ের রোয়াইল ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার অনুপস্থিতির অভিযোগ, ডিজিটাল তথ্যকেন্দ্রের উদ্যোক্তার হাতে দাপ্তরিক কার্যক্রম! ইউনিয়ন পরিষদ নির্বাচন: আশুলিয়ায় বিএনপির কর্মীসভা ও মিজানুর রহমানের জন্য দোয়া প্রার্থনা মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দিনের অপসারণ দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
কালিয়ায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে
/ ২০ বার
আপডেট টাইমঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৪:২০ অপরাহ্ন

মোঃ জুয়েল মিয়া, মানিকগন্জঃ

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কালিয়ায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুশতাক হোসেন দিপু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি জামাল উদ্দিন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এবং সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।
জনসভায় সভাপতিত্ব করেন কলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ।
সভায় বক্তারা মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা