মোঃ জুয়েল মিয়া, মানিকগন্জঃ
মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কালিয়ায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুশতাক হোসেন দিপু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি জামাল উদ্দিন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এবং সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।
জনসভায় সভাপতিত্ব করেন কলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ।
সভায় বক্তারা মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com