ঢাকার সাভারের আশুলিয়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় ডিলার মোমেনা খাতুন ও তাঁর লোকজনের বিরুদ্ধে। সরকারি নিয়ম অনুযায়ী ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও উপকারভোগীদের কাছ থেকে ৪৫০ টাকা নিয়ে ২৫ থেকে ২৮ কেজি চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ছাড়া কার্ড ছাড়াই এক ব্যক্তির গাড়িতে করে ১০ বস্তা চাল নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ রয়েছে বলেও দাবি করেছেন তাঁরা।
অভিযুক্ত ডিলার মোমেনা খাতুনের দোকান মধুপুর তালটিকি, বড় টিকি, বলিভদ্রবাজার এলাকায় অবস্থিত বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির নির্ধারিত নিয়ম উপেক্ষা করে সেখানে চাল বিতরণ করা হচ্ছে। এতে প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নির্ধারিত পরিমাণ চাল না দিয়ে ২৫ থেকে ২৮ কেজি চাল সরবরাহ করা হচ্ছে। অথচ প্রত্যেক কার্ডধারীর ৩০ কেজি চাল পাওয়ার কথা। ফলে নির্ধারিত মূল্য পরিশোধ করেও চালের পরিমাণ কম পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
স্থানীয়দের দাবি, শুধু চালের ওজন কম দেওয়াই নয়, কার্ড ছাড়াই চাল বিতরণের ঘটনাও ঘটেছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, এক ব্যক্তি গাড়িতে করে ১০ বস্তা চাল নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ রয়েছে। তবে ওই চাল কীভাবে এবং কার নির্দেশে সরবরাহ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।
এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডিলার মোমেনা খাতুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন সংবাদকর্মীরা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেননি বলে জানা গেছে। এ সময় তিনি সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা যা পারেন করেন।” তাঁর এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই চাল বিতরণে নানা অনিয়মের ঘটনা ঘটছে। পাশাপাশি উপকারভোগীদের সঙ্গে ডিলারের লোকজনের অসদাচরণের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানি
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com