
(মানিকগঞ্জ) প্রতিনিধি: জুয়েল মিয়া
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা-এর সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। পরে উপস্থিত অতিথিদের সঙ্গে পরিচয়পর্ব শেষে উপজেলার আইন-শৃঙ্খলা, শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনসেবা নিশ্চিতকরণ এবং সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
সভায় অংশগ্রহণকারীরা উপজেলার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তারা আশা প্রকাশ করেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের নেতৃত্বে দৌলতপুর উপজেলার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি আ. মতিন, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. গোলাম সালাউদ্দিন সেলিম এবং সদস্য সচিব মো. আব্দুস ছালাম।
এছাড়াও দৌলতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

