
দৌলতপুর (মানিকগঞ্জ), ৩১ জুলাই ২০২৬:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কল্যাণপুর চরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও দুস্থ দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
শুক্রবার কল্যাণপুর চরে ২নং ইউনিয়ন পরিষদের মাঠে এবিজি (আনভীর বসুন্ধরা গ্রুপ)-এর সৌজন্যে এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের দিকনির্দেশনায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের সহধর্মিণী শায়লা কবীর।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দীন, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খাদ্য সহায়তা পেয়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

