শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম জীবনী জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা প্রারম্ভকথা জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত নারী
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে
/ ৪০৭ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ২:০৩ অপরাহ্ন

 

 

মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর

 

গাজীপুরের, কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকায় অবস্থিত মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের সন্নিকটে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। ময়লার দুর্গন্ধ, মশা-মাছি ও রোগজীবাণুর প্রাদুর্ভাবে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় ভাগাড়টি স্থায়ীভাবে উচ্ছেদের দাবি জানিয়ে কালিয়াকৈর পৌরসভার নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

 

আবেদনে বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আদম আলী উল্লেখ করেন, বিদ্যালয়ের পাশে দীর্ঘদিন যাবত ময়লা-আবর্জনা ফেলার কারণে একটি স্থায়ী ময়লার ভাগাড়ের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিনিয়ত সেখানে গৃহস্থলি ও অন্যান্য বর্জ্য নিক্ষেপ করায় স্থানটি এখন স্থায়ী ডাম্পিং জোনে পরিণত হয়েছে।

 

তিনি আরও জানান, পচা ও দুর্গন্ধযুক্ত ময়লা থেকে অসহনীয় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশা-মাছি ও বিভিন্ন রোগজীবাণুর বংশবিস্তার ঘটছে। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং আশপাশের জনসাধারণের স্বাস্থ্য ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। বিশেষ করে বর্ষাকালে বর্জ্য পচন ও জলাবদ্ধতার কারণে পরিবেশ দূষণ আরও তীব্র হচ্ছে এবং সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

 

আবেদনে বলা হয়, শিক্ষার্থীদের সুস্থ, নিরাপদ ও নির্মল পরিবেশে পাঠদান নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কিন্তু বিদ্যালয়ের সন্নিকটে এ ধরনের ময়লার ভাগাড় কোনোভাবেই একটি আদর্শ ও স্বাস্থ্যসম্মত শিক্ষা পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

 

এমতাবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্য, জনস্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে বিদ্যালয়ের সন্নিকটে অবস্থিত উক্ত ময়লার ভাগাড়টি স্থায়ীভাবে উচ্ছেদ, জমে থাকা সব ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ এবং ভবিষ্যতে যাতে কেউ পুনরায় সেখানে বর্জ্য ফেলতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

 

আবেদনের সাথে ময়লার ভাগাড়ের বর্তমান অবস্থার ২টি আলোকচিত্রও সংযুক্ত করা হয়েছে।

 

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত এ সমস্যার সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।

 

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা