সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
কালিয়াকৈরে ফুলবাড়িয়া ইউনিয়ন সিরাজপুর এলাকায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত মাদরাসা শিক্ষক পলাতক, এলাকাজুড়ে তীব্র ক্ষোভ
/ ৫৯ বার
আপডেট টাইমঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

 

 

 

মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার  গাজীপুর

 

১৯ জুলাই, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ইসমাইল নামের এক মাদরাসা শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী।

 

ভুক্তভোগী শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে শিশুটি স্থানীয় একটি মাদরাসায় পড়তে গেলে অভিযুক্ত শিক্ষক ইসমাইল তাকে ফুসলিয়ে শারীরিক নির্যাতন বা ধর্ষণের শিকার করে। শিশুটি ভয়ে বিষয়টি প্রথমে গোপন রাখলেও পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে বিস্তারিত খুলে বলে। বর্তমানে শিশুটির অবস্থা বিবেচনা করে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

 

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত শিক্ষক ইসমাইল এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। স্থানীয়রা জানান, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ওই মাদরাসায় শিক্ষকতা করে আসছেন। এমন একজন শিক্ষকের কাছ থেকে শিশুদের নিরাপত্তা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

সিরাজপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিশুরা মাদরাসায় যায় ধর্মীয় শিক্ষা নিতে। সেখানে শিক্ষকের হাতেই যদি শিশুরা নিরাপদ না থাকে, তবে আমরা সন্তানদের কোথায় পাঠাব? আমরা অভিযুক্ত ইসমাইলের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”

 

এ বিষয়ে স্থানীয় ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনার সত্যতা যাচাই করে এবং আইন অনুযায়ী অপরাধীকে বিচারের আওতায় আনার জন্য তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়ে জানান, অভিযোগের বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

এই ঘটনাকে কেন্দ্র করে সিরাজপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী ও সচেতন মহল অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা