বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
নেত্রকোনায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নারীর ওপর হামলা, নিউজ প্রকাশের পর গ্রেপ্তার ১
/ ৫১ বার
আপডেট টাইমঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

 

 

 

ওমর ফারুক আহম্মদ (​নেত্রকোনা) প্রতিনিধিঃ

​নেত্রকোনায় বখাটেপনা ও ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক নারীর ওপর নির্মম হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রবিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রবিন শহরের চচ্চুয়া এলাকার মৃত আঃ রহিমের ছেলে।

​থানায় দায়ের করা এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রবিন ও তার সহযোগীরা বাড়ির পথে-ঘাটে ভুক্তভোগী নারীর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে ভুক্তভোগী নারী প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করে।

​ঘটনার দিন গত ১৭ জুলাই দুপুরে রবিন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগী নারীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় রবিন অতর্কিত হামলা চালিয়ে ওই নারীর চোখে আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে হামলাকারীরা লাঠি ও কাঠের চলা দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

​নেত্রকোনা মডেল থানার এসআই প্রবীন চন্দ্র দাশ জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা (মামলা নং-২৩, তারিখ: ১৮/০৭/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত রবিনকে গতকাল আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার পুনরাবৃত্তি রোধে তাকে জেলহাজতে রাখা প্রয়োজন বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

​এদিকে এ ঘটনায় এলাকায় জনমনে স্বস্তি ফিরেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, রবিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, মানুষকে হয়রানি এবং স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। কয়েক বছর আগে তার বিরুদ্ধে ঢাকা থেকে টাকা চুরির অভিযোগ উঠলেও আইনি তৎপরতার অভাবে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এলাকাবাসী এবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা