সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৮.৮০ লাখ টাকা
/ ৬০ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ন

 

 

**মো: আল-মাহফুজ শাওন **

 

খুলনার লবণচরা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

সোমবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা-মহাসড়কের ছাচিবুনিয়া বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের মো. রুবেল হাওলাদার (৩১) এবং খুলনার রূপসা উপজেলার মিল্কি দেয়াড়া গ্রামের মো. সিমবাদ চৌধুরী (২৮)।

 

পুলিশ জানায়, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় স্কচ টেপে মোড়ানো ১১টি পোটলা থেকে মোট ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলার ওজন ছিল প্রায় ২ কেজি।

 

লবণচরা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশের অপরাধসংক্রান্ত তথ্যভাণ্ডার (সিডিএমএস) পর্যালোচনায় জানা গেছে, গ্রেপ্তারকৃত সিমবাদ চৌধুরীর বিরুদ্ধে এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর থানায় মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে একটি মামলা রয়েছে। এছাড়া রুবেল হাওলাদারের বিরুদ্ধে ২০১৩ সালে বটিয়াঘাটা থানায় চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল।

 

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মাদকের উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। মাদক কারবারের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে পরিচালিত হবে বলেও জানানো হয়েছে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা