সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
পঞ্চগড়ে একই দিনে দুইজন সাপের কামড়ে আহত, একজন হাসপাতালে নিয়ে এলেন কামড় দেওয়া সাপ
/ ৫৬ বার
আপডেট টাইমঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

 

 

১১ জুলাই ২০২৬ | পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়ে একই দিনে পৃথক দুটি ঘটনায় সাপের কামড়ে আহত হয়েছেন দুই ব্যক্তি। এর মধ্যে একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় স্বজনরা তাকে কামড় দেওয়া সাপটিও সঙ্গে নিয়ে যান। সাপটি দেখে চিকিৎসকরা বিষধর বলে শনাক্ত করে দ্রুত এন্টিভেনাম প্রয়োগ করেন।

শনিবার (১১ জুলাই) দুপুরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার নজরুল ইসলাম (৪৬) নিজ বাড়ির খড়ির ঘরে কাজ করার সময় একটি সাপ তাকে কামড় দেয়। পরে স্বজনরা সাপটিকে মেরে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা সাপটি পর্যবেক্ষণ করে এটি বিষধর, সম্ভবত কোবরা প্রজাতির বলে ধারণা করেন এবং তাৎক্ষণিকভাবে আক্রান্ত ব্যক্তিকে এন্টিভেনাম প্রদান করেন।

অন্যদিকে, একই দিন বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের সরকারপাড়া এলাকার উমর ফারুক (২০) পাটক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে আহত হন। পরে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।

নজরুল ইসলামের বাবা ইউনুস আলী জানান, বাড়ির খড়ির ঘরে কাজ করার সময় হঠাৎ একটি সাপ এসে তার ছেলেকে পায়ে কামড় দেয়। পরে সাপটিকে মেরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করেন। বর্তমানে তার ছেলে সুস্থ রয়েছে।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর বলেন, শনিবার সাপে কাটা দুইজন রোগী হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে একজনকে বিষধর সাপ কামড় দেওয়ায় তাকে এন্টিভেনাম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। অপর রোগীকেও পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা