মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
গোপালগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ৭১ হাজার পিস সন্দেহভাজন নকল সিগারেট জব্দ
/ ১৪৬ বার
আপডেট টাইমঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

 

ছাইম খান, গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসের শাখা থেকে বিপুল পরিমাণ সন্দেহভাজন নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা সিগারেটের সংখ্যা প্রায় ৭১ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

 

শনিবার (১১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক শিল্পনগরীর ব্রিজসংলগ্ন এস এ পরিবহনের একটি শাখা কার্যালয়ে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ছয়টি কার্টনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সন্দেহভাজন নকল সিগারেট উদ্ধার করা হয়।

 

পুলিশের প্রাথমিক তথ্যমতে, সাতক্ষীরা ও খুলনা থেকে গোপালগঞ্জের পাঁচজন ব্যবসায়ীর নামে এসব পণ্য কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছিল। চালানের অর্থ ঢাকার উত্তরায় পরিশোধের নির্দেশনা ছিল। তবে সিগারেট গ্রহণ করতে আসা কয়েকজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান।

 

এসআই আলমগীর হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করতে তদন্ত চলছে। নকল সিগারেট সরবরাহ ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পুলিশ আরও জানিয়েছে, জব্দ করা সিগারেটের প্রকৃত উৎস, সরবরাহ নেটওয়ার্ক এবং সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রমও প্রক্রিয়াধীন।

 

 

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা