মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
আজ রাজশাহী সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের ভোট
/ ৩৩ বার
আপডেট টাইমঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ন

 

 

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি

 

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা সংসদ, রাজশাহী (রেজি. নং-১৫৯২)-এর ২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শনিবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হয়েছে।

সকালের তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে সকাল ৮টা থেকেই শ্রমিকরা ভোটকেন্দ্রে উপস্থিত হতে থাকেন। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হলে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটি জানায়, ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

নির্বাচনে মোট ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৯টার পর থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫ জন ভোটার ভোট দিয়েছেন বলে জানানো হয়েছে।

নির্বাচনে চারটি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন—

সভাপতি পদ

মো. জয়নুল আবেদীন — প্রতীক: আনারস

মো. আরিফুজ্জামান নবাব — প্রতীক: জিপ গাড়ি

সাধারণ সম্পাদক পদ

মো. জসিম উদ্দীন — প্রতীক: ছাতা

মো. আনোয়ার হোসেন — প্রতীক: মাছ

সাংগঠনিক সম্পাদক পদ

মো. মাহিদুল ইসলাম ফারুক — প্রতীক: ফুটবল

মো. রিপন আলী — প্রতীক: সূর্য

মো. জাসিল হোসেন — প্রতীক: গরুর গাড়ি

অর্থ-সম্পাদক পদ

মো. জয়নাল আবেদীন — প্রতীক: মই

মো. মাহিদুল ইসলাম — প্রতীক: মোরগ

নির্বাচন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং শ্রমিকরা তাদের ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন।

 

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা