মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনের পর প্রায় ২০ বছর ধরে অব্যবস্থাপনা ও দুর্গন্ধে ভোগা আমিন বাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কটিকে দুর্গন্ধমুক্ত ও দৃষ্টিনন্দন করতে ব্যাপক পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম শুরু হয়েছে।
/ ৪৭ বার
আপডেট টাইমঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন

 

  • বিষেধ প্রতিনিধি :জুয়েল মিয়া
  • মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনের পর প্রায় ২০ বছর ধরে অব্যবস্থাপনা ও দুর্গন্ধে ভোগা আমিন বাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কটিকে দুর্গন্ধমুক্ত ও দৃষ্টিনন্দন করতে ব্যাপক পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম শুরু হয়েছে।

    গত ৭ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাওয়ার পথে আমিন বাজার-হেমায়েতপুর সড়কের পাশে দীর্ঘদিনের ময়লার ভাগাড় ও তীব্র দুর্গন্ধ তাঁর দৃষ্টিগোচর হয়। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

    প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জেলা প্রশাসক, ঢাকাকে দ্রুত ময়লার ভাগাড় অপসারণ করে এলাকাটিকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তরের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

    চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য আজ শনিবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জেলা প্রশাসক, ঢাকা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা (সাভার) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন। তারা কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় রাস্তার দুই পাশ থেকে অবৈধভাবে ফেলা ময়লা অপসারণ করে নির্ধারিত ল্যান্ডফিলে স্থানান্তর করা হচ্ছে। পাশাপাশি বালি ও মাটি দিয়ে রাস্তার দুই পাশ ভরাট করে ঢাল (স্লোপ) তৈরি করা হচ্ছে, যাতে বৃষ্টির পানিতে মাটি ক্ষয় না হয়। সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাস্তার দুই পাশে নিম, সুপারি ও নারিকেল গাছ রোপণ করা হবে। এছাড়া নতুন করে যাতে কেউ ময়লা ফেলতে না পারে, সে জন্য রাস্তার দুই পাশে উঁচু বেড়া নির্মাণ এবং নিয়মিত নজরদারি জোরদার করা হবে।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আমিন বাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কটি শুধু দুর্গন্ধমুক্তই হবে না, বরং একটি পরিচ্ছন্ন, সবুজ ও দৃষ্টিনন্দন পরিবেশে পরিণত হবে। একই সঙ্গে দীর্ঘদিনের পরিবেশ দূষণ কমে জনসাধারণের চলাচল আরও আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত হবে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা