রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
সড়ক অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গোপালগঞ্জে তীব্র প্রতিবাদ
/ ৫৬ বার
আপডেট টাইমঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:৫৪ পূর্বাহ্ন

 

ছাইম খান, গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের সংবাদ প্রকাশের পর এক সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে মামলাটিকে হয়রানিমূলক উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা।

 

শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

 

সমাবেশে বক্তব্য দেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক পলাশ সিকদার, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সহসভাপতি কামরুল হাসান (চান মিয়া) সিকদারসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

 

বক্তারা বলেন, জনস্বার্থে সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এ ধরনের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর চাপ সৃষ্টির শামিল বলে তারা মন্তব্য করেন।

 

তারা আরও বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের মান নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

 

বক্তারা উন্নয়ন প্রকল্পে অনিয়ম বা দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধের দাবি জানান।

 

উল্লেখ্য, গত ৬ জুলাই একটি অনলাইন সংবাদমাধ্যমে কোটালীপাড়ার একটি সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন ৭ জুলাই ওই প্রতিবেদনের জেরে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

 

এলজিইডির একটি প্রকল্পের আওতায় প্রায় ৭৪ লাখ ৬৭ হাজার টাকার ব্যয়ে কোটালীপাড়ার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত প্রায় ১ হাজার ২৬৫ মিটার সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

 

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কের কার্পেটিং উঠে যেতে শুরু করে এবং বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হলে গণমাধ্যমেও তা গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।

 

 

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা