মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
গোপালগঞ্জে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
/ ৩৯ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৫:২০ অপরাহ্ন

 

 

ছাইম খান, গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জে যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

 

টুর্নামেন্টটির আয়োজন করেন গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদুল ইসলাম হিরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

উদ্বোধনী বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই। তিনি তরুণদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পাইককান্দি বেঙ্গল টাইগার এবং পৌরসভা একাদশ। খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, সম্প্রীতি জোরদার এবং সামাজিক সচেতনতা গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

 

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা