বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনসারুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল আশুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলার মোমেনা খাতুনকে ঘিরে বিতর্ক . ট্রাফিক চেকপোস্টে অর্থ দাবির অভিযোগ থেকে প্রেসকার্ডের ছবি, নিরপেক্ষ তদন্ত চান ভুক্তভোগীরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে হিন্দু মহাজোট নেতা খগের চন্দ্র রাজবংশীর শুভেচ্ছা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে মোফাজ্জল হোসেন টিপুর শুভেচ্ছা ধামরাইয়ের রোয়াইল ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার অনুপস্থিতির অভিযোগ, ডিজিটাল তথ্যকেন্দ্রের উদ্যোক্তার হাতে দাপ্তরিক কার্যক্রম! ইউনিয়ন পরিষদ নির্বাচন: আশুলিয়ায় বিএনপির কর্মীসভা ও মিজানুর রহমানের জন্য দোয়া প্রার্থনা মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দিনের অপসারণ দাবি নজরুল বর্ষে মানিকগঞ্জ জেলা পর্যায়ে চিত্রাঙ্কনে প্রথম দৌলতপুরের সাংবাদিক পুত্র অহিদুর রহমান জনসম্পৃক্ততায় পাথালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
পঞ্চগড়ে নবনিযুক্ত জেলা ও দায়রা জজকে আইনজীবী সমিতির আনুষ্ঠানিক সংবর্ধনা
/ ১৮৬ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়ে দায়িত্ব গ্রহণ উপলক্ষে নবনিযুক্ত জেলা ও দায়রা জজ মো. জাহিদুল হককে সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলহাজ এ. হাসান প্রধান। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ। বিচার বিভাগ ও আইনজীবী অঙ্গনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধনার অংশ হিসেবে নবনিযুক্ত জেলা ও দায়রা জজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং স্মারক উপহার প্রদান করা হয়। বক্তব্যে আইনজীবী নেতারা বলেন, বিচার বিভাগ ও আইনজীবীদের মধ্যে পারস্পরিক আস্থা, পেশাগত সৌহার্দ্য এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জেলার বিচারসেবা আরও কার্যকর ও জনবান্ধব হবে বলে তারা প্রত্যাশা করেন। একই সঙ্গে তারা নবাগত বিচারকের দায়িত্ব পালনের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সিনিয়র ও নবীন আইনজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আয়োজকরা জানান, বিচার বিভাগের সঙ্গে পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ ধরনের সৌজন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা