মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
পঞ্চগড়ে এলজিইডির ভবনের উদ্বোধনী ফলকে এমপির নাম পত্রিকা দিয়ে ঢেকে রাখা, জনমনে নানা প্রশ্ন
/ ৬৭ বার
আপডেট টাইমঃ রবিবার, ২৮ জুন, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

 

 

আপডেট: রবিবার, ২৮ জুন, ২০২৬

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

 

পঞ্চগড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী ফলকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নাম পত্রিকার কাগজ দিয়ে ঢেকে রাখার ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সরকারি স্থাপনার উদ্বোধনী ফলকে এভাবে নাম আড়াল করে রাখার কারণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিলেও এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

জানা গেছে, গত ১৭ ও ১৮ জুন সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির তার নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির তালিকা অনুযায়ী, ১৮ জুন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পঞ্চগড়ের ভবন সম্প্রসারণ কাজেরও উদ্বোধন করার কথা ছিল। উদ্বোধনের জন্য ফলকসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হলেও শেষ পর্যন্ত সেই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি।

 

বর্তমানে এলজিইডি কার্যালয়ে স্থাপিত উদ্বোধনী ফলকটি পত্রিকার কাগজ দিয়ে এমনভাবে ঢেকে রাখা হয়েছে, যাতে সংসদ সদস্যের নাম, উদ্বোধনের তারিখসহ সংশ্লিষ্ট তথ্য দেখা না যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে বিভিন্ন মহলে এ নিয়ে কৌতূহল ও আলোচনা শুরু হয়।

 

সেদিনের সফরে সংসদ সদস্যের সঙ্গে থাকা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ বলেন, “সংসদ সদস্য নির্ধারিত সময়েই এলজিইডির ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন করতে সেখানে গিয়েছিলেন। কিন্তু এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান কিছুদিন পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অনুরোধ জানালে সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে উদ্বোধন না করেই ফিরে আসেন। পরে উদ্বোধনী ফলকে সংসদ সদস্যের নাম পত্রিকার কাগজ দিয়ে ঢেকে রাখার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।”

 

এ বিষয়ে জানতে চাইলে এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি সাংবাদিকদের বলেন, “কোনো সম্মানিত ব্যক্তি সম্পর্কে আমি মন্তব্য করতে চাই না। বিষয়টি আমি স্কিপ করলাম।”

 

এ ঘটনার বিষয়ে সরকারি পর্যায় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে কেন প্রস্তুত করা উদ্বোধনী ফলক উন্মোচন করা হয়নি এবং পরে কেন সেটি পত্রিকার কাগজ দিয়ে ঢেকে রাখা হলো—এ প্রশ্নের উত্তর এখনো অজানাই রয়ে গেছে।

 

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পঞ্চগড় কার্যালয়ের ভবন সম্প্রসারণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৭ হাজার ১১৭ টাকা। এ কাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএইচ কর্পোরেশন।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা