শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম জীবনী জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা প্রারম্ভকথা জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত নারী ঘিওর উপজেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় ত্যাগী ছাত্রনেতা টুটুল মিয়া কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে দৌলতপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
/ ১৪৫ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহতের দাবিতে মানিকগঞ্জের দৌলতপুরে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে উপজেলা যুবদল।

সোমবার (২৩ জুন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দৌলতপুর উপজেলা যুবদল ও এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির শুরুতে দৌলতপুর বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা সমবেত হন। পরে একটি বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, থানা বাজার ও হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অপপ্রচার ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা গণতন্ত্র, ভোটাধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব মো. আব্দুস সালামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আয়োজকদের দাবি, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল করতে উপজেলার প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা