
ধামরাই প্রতিনিধি:
আলহাজ্ব তমিজ সাহেবের বড় মেয়ে তাসলিমা আক্তার শিলু–এর নেতৃত্বে ধামরাই পৌরসভার ৯নং ওয়ার্ডের ছয় বাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও ভোট প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
ভোট প্রচারণায় উপস্থিত ছিলেন ধামরাই পৌর ছাত্রদলের সভাপতি শেখ খুদার নূর রনি, সাধারণ সম্পাদক অন্য রহমান হাসান, সহ-সভাপতি ইসমাইল হোসেন রনি, সহ-সভাপতি আকাশ, এবং নাঈম শেখ সম্রাটসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে আসার আহ্বান জানান। প্রচারণাকালে এলাকার সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
নেতারা বলেন, জনগণের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনতে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং ধামরাইয়ের মানুষ এবার ধানের শীষের পক্ষেই রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

