শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যার খুনিরা ধরাছোঁয়ার বাহিরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা মাদকের বিরুদ্ধে কথা বলায় হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপের অভিযোগ। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রাশেদ চৌধুরী রুবেল পবিএ ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আতিকুর রহমান আতিক প্রামাণিক ঈদ উপলক্ষে ঘিওরে ৫০০ অসহায় পরিবারের মাঝে এন আর কল্যাণ ট্রাস্টের ঈদ সামগ্রী বিতরণ পয়লা ইউনিয়নের বিশ্বাসপাড়ায় নিখিল বিশ্বাস-এর পরিবার পেল নগদ সহায়তা আশুলিয়ায় জাবির ছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে স্বামী ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি শাহীন আলম গুরুতর অসুস্থ, দোয়া কামনা এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো জননেতা মির্জা আব্বাসকে ধামরাইয়ে অবৈধ ৭ ইটভাটা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
আশুলিয়ায় জাবির ছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে স্বামী
/ ৫৩ বার
আপডেট টাইমঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

 

 


আব্দুল আলীম, ক্রাইম টিভি৭২

 

রাউফুর রহমান পরাগ : আশুলিয়ায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে উদ্ধার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিক্ষার্থীর স্বামীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

রোববার বিকেলে সাভারের পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর এলাকার একটি ভবনের কক্ষ থেকে শারমিন জাহান খালেদা নামে এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে তার স্বামী বাসায় গিয়ে কক্ষটি তালাবদ্ধ দেখতে পান। পরে দরজা খুলে ভেতরে ঢুকে তিনি শারমিন জাহান খালেদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তার মাথায় ভারি কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ঘটনার পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

 

এদিকে সোমবার ভোরে নিহতের চাচা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী ফাহিমকে আসামি করা হয়েছে। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা