মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
ধামরাইতে কলাবাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু: সম্পদ রক্ষার চেষ্টা, না কি মর্মান্তিক দুর্ঘটনা?
/ ১০৭ বার
আপডেট টাইমঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:১৪ পূর্বাহ্ন

 

 

ধামরাই  প্রতিনিধি:মাসুদ

 

বারবার চুরির অভিযোগের পর কাঁটাতার ও বৈদ্যুতিক সংযোগ; রাতের ঘটনায় নিহত ২, আহত কয়েকজন

ঢাকার ধামরাই উপজেলা এলাকায় একটি কলাবাগানকে কেন্দ্র করে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয়ভাবে জানা গেছে, এলাকার বাসিন্দা আবুল কাশেম ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে নিজ উদ্যোগে একটি কলাবাগান গড়ে তোলেন। প্রায় ১১ মাস ধরে পরিশ্রম করে তিনি বাগানটি পরিচর্যা করেন। পেশায় তিনি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান; বাগানের কাজের পাশাপাশি বিভিন্ন ইলেকট্রিক কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

কিন্তু বাগান বড় হওয়ার পর থেকেই সেখানে প্রায়ই কলা চুরির ঘটনা ঘটতে থাকে বলে অভিযোগ করেন বাগান মালিক। বিষয়টি তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে একাধিকবার জানালেও কার্যকর কোনো সমাধান হয়নি বলে দাবি তার।

চুরি ঠেকাতে প্রথমে বাগানের চারদিকে কাঁটাতারের বেড়া দেওয়া হয়। কিন্তু তাতেও চুরি বন্ধ না হওয়ায় শেষ পর্যন্ত বাগান পাহারা দিতে গিয়ে তিনি চোর ধরার উদ্দেশ্যে বাগানের চারদিকে জিআই তার দিয়ে বৈদ্যুতিক সংযোগ দেন বলে জানা যায়।

এরই মধ্যে ২০২৫ সালের ৬ জানুয়ারি দিবাগত রাতে কয়েকজন ব্যক্তি বাগানে প্রবেশ করলে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে নাজিমউদ্দীন ও শওকত আলী নামের দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ধামরাই থানা-এ বাগান মালিক আবুল কাশেমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি আত্মগোপনে চলে যান।

 

আসামি কে ধরে দেওয়ার জন্য  প্রশাসন থেকে ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

 

বাগান মালিকের দাবি, এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল না; বরং দীর্ঘদিন ধরে চুরি বন্ধ করতে গিয়ে সম্পদ রক্ষার চেষ্টার ফলেই দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা মতামত দেখা দিয়েছে। অনেকেই বলছেন, চুরির অভিযোগের সঠিক তদন্ত ও আইনি সমাধান হলে হয়তো এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা