
দৌলতপুর প্রতিনিধি:জুয়েল মিয়া
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সাইদুর রহমান। তিনি দৌলতপুর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারলে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, দৌলতপুর উপজেলাকে একটি আধুনিক, মডেল ও উন্নয়নবান্ধব উপজেলায় রূপান্তর করতে তিনি সবার আন্তরিক সহযোগিতা চান। তরুণ সমাজের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেন তিনি।
শেষে তিনি উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

