রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যার খুনিরা ধরাছোঁয়ার বাহিরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা মাদকের বিরুদ্ধে কথা বলায় হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপের অভিযোগ। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রাশেদ চৌধুরী রুবেল পবিএ ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আতিকুর রহমান আতিক প্রামাণিক ঈদ উপলক্ষে ঘিওরে ৫০০ অসহায় পরিবারের মাঝে এন আর কল্যাণ ট্রাস্টের ঈদ সামগ্রী বিতরণ পয়লা ইউনিয়নের বিশ্বাসপাড়ায় নিখিল বিশ্বাস-এর পরিবার পেল নগদ সহায়তা আশুলিয়ায় জাবির ছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে স্বামী ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি শাহীন আলম গুরুতর অসুস্থ, দোয়া কামনা এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো জননেতা মির্জা আব্বাসকে ধামরাইয়ে অবৈধ ৭ ইটভাটা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
ধামরাইয়ে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা: মাদক-সন্ত্রাসে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
/ ১১৬ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৫৪ পূর্বাহ্ন

 

 

প্রতিনিধি:জাহিদ খান।

ধামরাই (ঢাকা), ২৬ ফেব্রুয়ারি: ঢাকার ধামরাইয়ে নবনির্বাচিত সংসদ সদস্য উপজেলার কর্মরত সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রথম মতবিনিময় সভা করেছেন। সভায় মাদক, সন্ত্রাস এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে প্রশাসনের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তন-এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খান সালমান হাবীব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ধামরাই।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ধামরাইকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে প্রশাসনকে কঠোর অবস্থানে থাকতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ (ওসি), ধামরাই থানা, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা সমন্বিত উদ্যোগের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনসেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে সকল দপ্তর একযোগে কাজ করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা