সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
মানিকগঞ্জ সংরক্ষিত মহিলা আসনে এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট সানজিদা রহমান সিদ্দিকী
/ ৭১৭ বার
আপডেট টাইমঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

 

 

নিজস্ব প্রতিবেদক, জুয়েল মিয়া

মানিকগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনে এমপি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট সানজিদা রহমান সিদ্দিকী। তিনি জেলা পর্যায়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জেলা শাখার সম্মানিত সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলর সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। দলীয় রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি এবং সাংগঠনিক দক্ষতা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এছাড়া তিনি সাবেক মহিলা সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় পর্যায়ে নারী উন্নয়ন, ক্রীড়া চর্চা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার সম্পৃক্ততা উল্লেখযোগ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অ্যাডভোকেট সানজিদা রহমান সিদ্দিকী পূর্বে পৌর কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন। তার নেতৃত্বে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন, আইনি সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। সুযোগ পেলে মানিকগঞ্জের নারীদের অধিকার রক্ষায় কাজ করবো।”

দলীয় সূত্র জানায়, সংরক্ষিত মহিলা আসনে তার প্রার্থিতা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও আইন পেশায় সম্পৃক্ততা তাকে এ আসনের একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা