
শপথের পর ঢাকা-২০ (ধামরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ
ধামরাই প্রতিনিধি :জাহিদ খান
“আমাকে সময় দিতে হবে না, ধামরাইয়ের মানুষকে সময় ও সেবা দিন”
শপথ গ্রহণের পরদিনই নিজ নির্বাচনী এলাকায় এসে ব্যতিক্রমী বার্তা দিলেন আলহাজ্ব তমিজ উদ্দিন। বুধবার সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধ-এ বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি ধামরাই উপজেলা পরিষদে এসে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব এবং সহকারী কমিশনার (ভূমি) তাকে স্বাগত জানান। এ সময় বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী কাজ ফেলে তাকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এলে নবনির্বাচিত সংসদ সদস্য স্পষ্ট নির্দেশনা দেন—
“আমাকে সময় দিতে হবে না, ধামরাইয়ের মানুষকে সময় ও সেবা দিন।”
তার এ বক্তব্য উপস্থিত সবার মাঝে ইতিবাচক সাড়া ফেলে। প্রশাসনের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি জনতার ভিড় এড়াতে সাধারণ সিএনজি অটোরিকশায় করে স্থান ত্যাগ করেন। যাওয়ার আগে দলীয় নেতাকর্মীদের অযথা ভিড় না করারও অনুরোধ জানান।
উল্লেখযোগ্য বিষয় হলো, এ সময় তার সঙ্গে কোনো পুলিশ প্রটেকশন বা দৃশ্যমান নিরাপত্তা কর্মী ছিল না। দলীয় কর্মী-সমর্থকদের বড় বহর ছাড়াই তার এভাবে সাধারণভাবে আগমন অনেকের কাছেই বিস্ময়কর ও প্রশংসনীয় বলে প্রতীয়মান হয়েছে।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

