সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
ধামরাই ইউনিয়ন ভূমি অফিসে নায়েব ও অবৈধ কম্পিউটার ম্যানের যোগসাজশে সরকারি খাস জমি নামজারি
/ ২৩৩ বার
আপডেট টাইমঃ রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

প্রতিনিধি, ধামরাই (ঢাকা):

ধামরাই উপজেলার একাধিক ইউনিয়ন ভূমি অফিসে ভয়াবহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ভূমি অফিসের নায়েব এবং সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত নন—এমন কম্পিউটার ম্যানদের যোগসাজশে সরকারি খাস জমি অবৈধভাবে নামজারি করে দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, কোনো নিয়মনীতি তোয়াক্কা না করেই নির্দিষ্ট তালিকা অনুযায়ী সরকারি খাস জমি সাধারণ ব্যক্তি বা প্রভাবশালীদের নামে নামজারি করা হচ্ছে। এসব কাজে ভূমি অফিসে কর্মরত নায়েব এবং অবৈধভাবে কাজ করা কম্পিউটার ম্যান সরাসরি জড়িত বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, নামজারি, খতিয়ান সংশোধন ও রেকর্ড আপডেটের ক্ষেত্রে সরকারি ফি’র বাইরে মোটা অঙ্কের ঘুষ দিতে হচ্ছে। টাকা দিলে দ্রুত কাজ, না দিলে ফাইল আটকে রাখা—এটাই এখন নিয়মে পরিণত হয়েছে।

এক স্থানীয় বাসিন্দা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন,

“সরকারি খাস জমি যেটা গরিব মানুষের পাওয়ার কথা, সেটা টাকার বিনিময়ে অন্যদের নামে নামজারি করে দেওয়া হচ্ছে। অফিসে যারা কম্পিউটারে কাজ করে, তাদের কোনো সরকারি নিয়োগই নেই।”

অভিযোগ আরও রয়েছে, ইউনিয়ন ভূমি অফিসে এসব অবৈধ কম্পিউটার ম্যান দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে কাজ করে গেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে পুরো ভূমি ব্যবস্থাপনা এক ধরনের দুর্নীতির নেটওয়ার্কে পরিণত হয়েছে।

সচেতন মহলের মতে, সরকারি খাস জমি নিয়ে এ ধরনের অনিয়ম রাষ্ট্রীয় সম্পদের সরাসরি লুটপাটের শামিল। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, অবৈধভাবে কর্মরতদের অপসারণ এবং জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

এলাকাবাসীর অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে ধামরাইয়ে সরকারি খাস জমি পুরোপুরি প্রভাবশালীদের দখলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা