সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
শিবালয়ে তারেক রহমানের ৩১ দফা প্রচারণায় এস এ জিন্নাহ কবির
Avatar photo
আপডেট টাইমঃ শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার, নান্নু মিয়া :

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে আলোচনা সভা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শিবালয় ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির।

তার বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি নেতাকর্মীকে জনগণের দোরগোড়ায় পৌঁছে কাজ করতে হবে। জনগণকে জানাতে হবে এই দফাগুলোতে কি আছে এবং কেন তা দেশের জন্য গুরুত্বপূর্ণ। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ দিলে এ দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হবে।”

তিনি আরও বলেন, এই ৩১ দফায় রয়েছে কৃষকের অধিকার, সাধারণ মানুষের ন্যায়বিচার, ভোটাধিকার, দরিদ্র মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নের রূপরেখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোস্তাক হোসেন (দিপু), আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল; লোকমান হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কৃষি বিষয়ক সম্পাদক; ফেরদৌস, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক; মাসুদুর রহমান (মাসুদ), জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি; রহমত আলী লাভলু বেপারী, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি; মীর মানিকুজ্জামান (মানিক), ঘিওর উপজেলা বিএনপির সভাপতি; মিজানুর রহমান (লিটন), শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক; মো. নাসির উদ্দীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক; মো. হোসেন আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক; আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক; কাজী নাদিম হোসেন (টুয়েল), জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক; মো. রাজা মিয়া (মেম্বার), ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক; হাবিবুল্লাহ নোমানী, জাতীয়তাবাদী ওলামা দলের নির্বাহী কমিটির সদস্য; আবদুর রহিম, দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক; সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কলিয়া ইউনিয়ন বিএনপি; আমির হামজা পিন্টু, জেলা যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা