বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনসারুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল আশুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলার মোমেনা খাতুনকে ঘিরে বিতর্ক . ট্রাফিক চেকপোস্টে অর্থ দাবির অভিযোগ থেকে প্রেসকার্ডের ছবি, নিরপেক্ষ তদন্ত চান ভুক্তভোগীরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে হিন্দু মহাজোট নেতা খগের চন্দ্র রাজবংশীর শুভেচ্ছা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে মোফাজ্জল হোসেন টিপুর শুভেচ্ছা ধামরাইয়ের রোয়াইল ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার অনুপস্থিতির অভিযোগ, ডিজিটাল তথ্যকেন্দ্রের উদ্যোক্তার হাতে দাপ্তরিক কার্যক্রম! ইউনিয়ন পরিষদ নির্বাচন: আশুলিয়ায় বিএনপির কর্মীসভা ও মিজানুর রহমানের জন্য দোয়া প্রার্থনা মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দিনের অপসারণ দাবি নজরুল বর্ষে মানিকগঞ্জ জেলা পর্যায়ে চিত্রাঙ্কনে প্রথম দৌলতপুরের সাংবাদিক পুত্র অহিদুর রহমান জনসম্পৃক্ততায় পাথালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনসারুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল
/ ৪৫ বার
আপডেট টাইমঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

মোঃ ছলিম উল্লাহ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিকেল ৪টার দিকে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক, গফরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য আনসারুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনসারুল ইসলামের নেতৃত্বে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে গফরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অংশ নেন।
পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আরেকটি র‍্যালি বের হয়ে মধ্যবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গফরগাঁও উপজেলার উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অপশক্তিকে মোকাবিলা করতে হবে এবং মাদকমুক্ত উপজেলা গঠনে যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা যুবদলের সভাপতি সরদার মুহাম্মদ খুররম, যুবদল নেতা দিদারুল ইসলাম দিদার, হাসানুজ্জামান নয়ন ও তানজিম হাসানসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বক্তব্য দেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক এবং বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম আনসার উদ্দিন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা