মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
বগুড়ায় ইউপি সদস্য কর্তৃক হিসাব সহকারীকে হামলার প্রতিবাদে মানববন্ধন
Avatar photo
আপডেট টাইমঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০:২২ পূর্বাহ্ন

 

বগুড়া( প্রতিনিধি)

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহাদত হোসেনকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব সহকারীর  কাম-কম্পিউটার অপারেটর সমিতি শেরপুর উপজেলার শাখার নেতৃবৃন্দরা।
গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ইউপি সদস্য মমতাজ আলীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে শেরপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব রণ কাম কম্পিউটার অপারেটর সমিতি শেরপুর উপজেলার শাখার নেতৃবৃন্দরা। এর আগে ভুক্তভোগী শাহাদত হোসেন ওই ইউপি সদস্য মমতাজ আলীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউপি সচিব এসোসিয়েশন কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন দুলাল, শেরপুর উপজেলা কমিটির আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব আমিনুল ইসলাম, শেরপুর উপজেলা ইউনিয়ন পরিষদ হিসাব কাম কম্পিউটার সমিতির সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা কমিটি নেতা জহির রায়হান, নুরুন্নবী, তোহা আহমেদ, ফয়সাল হাসান, বিশালপুর ইউপি সচিব নজরুল ইসলাম, খামারকান্দি ইউপি সচিব আব্দুস সালাম, মির্জাপুর ইউপি সচিব জিয়াউল হক প্রমুখ।
অভিযোগে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহাদত হোসেন গত ১৩ সেপ্টেম্বর বুধবার অফিসের কাজ করছিল। এসময় একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মমতাজ আলী কম্পিউটার অপারেটর শাহাদত হোসেনকে জন্ম নিবন্ধন করে দিতে বলে। কিন্তু সার্ভার সমস্যা থাকায় ইউপি সদস্যের কাজ না করায় উত্তেজিত হয়ে শাহাদত হোসেনকে মারধর করে এবং অফিসের কাগজপত্র তছনচ করে। এ ঘটনায় ওই হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহাদত হোসেন বাদী হয়ে ওই রাতেই শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্য মমতাজ আলীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে এরপর ১৪ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সানজিদা সুলতানা বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা