রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা
/ ৩ বার
আপডেট টাইমঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

পঞ্চগড় জেলা প্রতিনিধি, সঞ্জু বনিক সৌরভ:

পঞ্চগড়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এবং অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করতে এ আয়োজন করে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ফুটকিবাড়ি’।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. এমদাদুল হক, গড়িনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন দিপু, সংগঠনের উপদেষ্টা, শিক্ষক, সাংবাদিক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এলাকার জন্যও গর্বের বিষয়। কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের মাঝেও পড়াশোনায় ভালো করার অনুপ্রেরণা সৃষ্টি করবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধার যথাযথ স্বীকৃতি ও উৎসাহ দেওয়া হলে তারা ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে পারবে। শিক্ষা জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে পরিবার, শিক্ষক ও সমাজের সহযোগিতা থাকা প্রয়োজন।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়াই তাদের মূল লক্ষ্য নয়। পড়াশোনায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদেরও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত কাউন্সেলিং ও দিকনির্দেশনামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবির বিষয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও সফল ক্যারিয়ার গঠনে উৎসাহিত করার কথাও জানান তারা।

বক্তারা আশা প্রকাশ করেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য আরও মনোযোগী হতে উৎসাহিত করবে। একই সঙ্গে এলাকার শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতে আরও বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা