শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম জীবনী জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা প্রারম্ভকথা জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত নারী ঘিওর উপজেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় ত্যাগী ছাত্রনেতা টুটুল মিয়া কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা
/ ৪০ বার
আপডেট টাইমঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০ পূর্বাহ্ন

আব্দুল সালাম, স্টাফ রির্পোটার( মানিকগঞ্জ):

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬টি ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই অভিযানে একটি মামলায় নান্নু মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দৌলতপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলার জিয়নপুর, আবুডাঙ্গা, মান্দাতার ও বানিয়া ঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস। অভিযানে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযানকালে উল্লেখিত এলাকাগুলোতে মোট ৬টি ড্রেজারে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারগুলোর পাইপসহ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

অভিযানে একটি মামলা দায়ের করা হয় নান্নু মিয়ার নামে এবং তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা