শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনসারুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল আশুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলার মোমেনা খাতুনকে ঘিরে বিতর্ক . ট্রাফিক চেকপোস্টে অর্থ দাবির অভিযোগ থেকে প্রেসকার্ডের ছবি, নিরপেক্ষ তদন্ত চান ভুক্তভোগীরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে হিন্দু মহাজোট নেতা খগের চন্দ্র রাজবংশীর শুভেচ্ছা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে মোফাজ্জল হোসেন টিপুর শুভেচ্ছা ধামরাইয়ের রোয়াইল ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার অনুপস্থিতির অভিযোগ, ডিজিটাল তথ্যকেন্দ্রের উদ্যোক্তার হাতে দাপ্তরিক কার্যক্রম! ইউনিয়ন পরিষদ নির্বাচন: আশুলিয়ায় বিএনপির কর্মীসভা ও মিজানুর রহমানের জন্য দোয়া প্রার্থনা মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দিনের অপসারণ দাবি নজরুল বর্ষে মানিকগঞ্জ জেলা পর্যায়ে চিত্রাঙ্কনে প্রথম দৌলতপুরের সাংবাদিক পুত্র অহিদুর রহমান জনসম্পৃক্ততায় পাথালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
শারতীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে
/ ১০৩ বার
আপডেট টাইমঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

মোঃ জুয়েল মিয়া মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) শিবালয় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. মিজানুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, হাইওয়ে থানার ওসি হারুন অর রশীদ, নৌ থানার ওসি মো. শাহদাত, বিএনপি নেতা সুজাউদ্দিন বুলবুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আলাল উদ্দিন আলাল, শিমুলিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক দবিরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি নিখিল চন্দ্র মালো ও সাধারণ সম্পাদক বিকাশ কুমার দাস প্রমুখ।

এ সভায় আরও বক্তব্য দেন শিবালয় সার্বজনীন দুর্গাপূজা মন্দির কমিটির সভাপতি সুনিল চন্দ্র নাথ, নয়াবাড়ী বড়বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক উজ্জ্বল কুমার চৌধুরী, উথুলী সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি দীপেন্দ বাবু এবং মহাদেবপুর ইউনিয়ন পূজা কমিটির চঞ্চল মুখার্জিসহ সংশ্লিষ্টরা।

এছাড়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিএনপি দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মন্ডপ কমিটির প্রতিনিধি ও সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা