রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম জীবনী জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা প্রারম্ভকথা জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত নারী
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
/ ২৯ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন

মোঃ জুয়েল মিয়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টায় উপজেলার লেছড়াগঞ্জ বাজারে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন শিকদার ও জেলা কৃষক দলের সহসভাপতি দেলোয়ার হোসেন খান দুলাল। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আশিকুজ্জামান শিপুর নেতৃত্বে পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার, আলমাস মিয়া, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মহীউদ্দীন মঞ্জু, উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ লিটন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দীন, সদস্য কাজী শিমুল, যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদার, মেরাজ হোসেন রাজ, ছাত্রদল নেতা শাকিল মোল্লা, কৃষকদল নেতা হান্নান মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব সিকদার, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা