রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম জীবনী জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা প্রারম্ভকথা জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত নারী
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
দৌলতপুরে মাদক নির্মূল, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা
/ ৭৯ বার
আপডেট টাইমঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

মোঃ জুয়েল মিয়া, মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সমেতপুরে মাদক নির্মূল, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধ এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় সমেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। সভায় সভাপতিত্ব করেন মো. বাবুল সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইসলাম জিহাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য লোকমান হোসেন, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফেরদৌস হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিছ, উলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুল্লাহ নোমানী, দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বক্তারা এলাকার মাদক নির্মূল, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, সামাজিক অপরাধ প্রতিরোধ, এলাকার সার্বিক উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে শুধু প্রশাসন বা রাজনৈতিক নেতাকর্মীদের নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, সমেতপুরসহ দৌলতপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা