রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ ৩৩ বছরের গৌরবময় কর্মজীবনের অবসান, অবসরে গেলেন দৌলতপুর থানার কনস্টেবল মফিজুর রহমান বেনজীরকে দেশে আনার বিষয়ে নতুন তথ্য দিলো সরকার মানিকগঞ্জে মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান না হলে হুমকিতে রপ্তানি শিল্প—আশুলিয়ায় মানববন্ধনে শ্রমিক নেতারা ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
লিজা আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা এখনো থামেনি লিজা আক্তার মৃত্যু জড়িত ৩ জন্য মামলার আসামি
/ ৪৮ বার
আপডেট টাইমঃ রবিবার, ২৮ জুন, ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

 

 

নাম: মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর উপজেলার প্রতিনিধি গাজীপুর

 

গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিক লিজা আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা এখনো থামেনি। গত শনিবার লিজার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিলকে কেন্দ্র করে পুনরায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানার সামনে শ্রমিকরা সমবেত হলে কারখানার সামনে উত্তেজনা দেখা দেয়। এ সময় লাঠিসোঁটা হাতে বহিরাগতদের উপস্থিতি পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

 

এই ঘটনায় ট্রিপল অ্যাপারেল প্রাইভেট লিমিটেড, এমএইচসি অ্যাপারেল প্রাইভেট লিমিটেড এবং ইয়াসমিন

 

টেক্সটাইল মিলস কর্তৃপক্ষ পৃথক তিনটি মামলা দায়ের করেছে। এই মামলাগুলোতে মোট ১,৪০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে এবং সিসিটিভি ফুটেজ ও ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত জড়িতদের শনাক্ত করার কাজ অব্যাহত রেখেছে।

 

শ্রমিকদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে মিলাদ মাহফিলে অংশ নিতে এসেছিলেন, কিন্তু বহিরাগতদের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। অন্যদিকে, শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন, মামলায় বেশিরভাগ আসামিই অজ্ঞাতনামা দুষ্কৃতকারী, তবে তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

উল্লেখ্য, গত বুধবার কর্মস্থলে অসুস্থ হয়ে লিজা আক্তারের মৃত্যুর পর থেকেই শ্রীপুরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন যে, দায়ের করা মামলাগুলোর বেশিরভাগ আসামিই অজ্ঞাতনামা দুষ্কৃতকারী। তিনি আরও উল্লেখ করেন যে, কিছু শ্রমিক জড়িত থাকলেও তাদের মধ্যে অনেকেই প্রকৃত শ্রমিক নন। বর্তমানে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত ভিডিও বিশ্লেষণ করে প্রকৃত দোষীদের শনাক্ত করার কাজ অব্যাহত রেখেছে এবং ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা