বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্যবাহী চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মুহাম্মদ বাবুল আক্তার। দৌলতপুরে চর মাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রতনের নিয়ন্ত্রণে হলমার্কে সীসা কারখানা? রাতভর পোড়ানো হয় ব্যাটারি পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
শিশু ধর্ষণ-হত্যা মামলা: কোথাও দ্রুত বিচার, কোথাও দীর্ঘ অপেক্ষা
/ ১০৬ বার
আপডেট টাইমঃ রবিবার, ৭ জুন, ২০২৬, ৭:৪৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

আছিয়ার রায় কার্যকরের অনিশ্চয়তা, রামিসা মামলায় তিন মাসে কার্যকরের ঘোষণা।

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত বিচার ও রায় কার্যকরের ঘোষণা দিলেও একই ধরনের আরেকটি আলোচিত মামলায় দীর্ঘসূত্রিতায় তৈরি হয়েছে অনিশ্চয়তা ও ক্ষোভ।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলায় মাত্র কয়েক কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করে রায় দেওয়া হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষ হলে তিন মাসের মধ্যেই রায় কার্যকর করা সম্ভব হবে বলে জানান তিনি।

তিনি বলেন, “আইনের সব ধাপ অনুসরণ করেই দ্রুত বিচার সম্পন্ন হয়েছে। উচ্চ আদালতে আপিলসহ সব প্রক্রিয়া শেষ হলে রায় কার্যকর হবে।”

অন্যদিকে মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় এক বছর পার হলেও এখনো মৃত্যুদণ্ডের রায় কার্যকর হয়নি। মামলাটি বর্তমানে উচ্চ আদালতের আপিল বিভাগে বিচারাধীন।

আছিয়ার মা আয়েশা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, “মেয়েটা অনেক আগেই মারা গেছে, কিন্তু এখনো খুনির ফাঁসি দেখলাম না।”

তিনি জানান, ঘটনার পর আশ্বাস মিললেও এখন আর কেউ খোঁজ নেয় না। পরিবারের জীবন চলছে দুধ বিক্রির আয়ে।

আইনজীবীরা জানিয়েছেন, আপিল দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে। তবে নাগরিক সমাজ বলছে, বিচার ঝুলে থাকলে অপরাধীরা উৎসাহ পায় তাই দ্রুত রায় কার্যকরের দাবি জরুরি।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা